আজ-  ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য। «» জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক «» সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের  প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি «» আদমদীঘিতে মৎস্য হ্যাচারির বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক «» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প «» কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময় «» সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ «» সান্তাহারে হোটেলের খাবার খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ «» অন্যের প্ররোচনায় অভিযোগ দায়ের) আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বেপরোয়া চোরা কারবারীরা শিক্ষার্থী বেশে স্কুল ব্যাগে করে মাদক  ব্যবসা  

আটক -১

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

সিলেটে শিক্ষার্থী বেশে স্কুল বেগে  করে মাদক বিক্রি হচ্ছে। কেউ কেউ কিশোরগঞ্জে সদস্য হয়েও  স্কুল ড্রেস বা  হলুদ কোটি ব্যবহার করে  

মুখোশের আড়ালে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করা যাচ্ছে। 

শিক্ষার্থীব সে স্কুল ব্যাগ ভর্তি মাদকের সন্ধান পেয়েছে  বাংলাদেশ পুলিশের   গোয়েন্দা (ডিবি)। 

শিক্ষার্থী বেশে স্কুল ব্যাগ ভর্তি বিদেশি মদ নিয়ে জেলা শহরে যাবার পথে মানিক মিয়া নামে এক পেশাদার মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মানিক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের সীমান্ত লাগোয়া রতারগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে তাকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম বিশ্বম্ভরপুর –সুনামগঞ্জ সড়ক থেকে তাকে গ্রেফতার করে।

সুনামগঞ্জ জেলা পুলিশের মিডয়া সেল  জানায়, বিশ্বম্ভরপুর সীমান্ত লাগোয়া রতারগাঁও গ্রামের মানিক কলেজ শিক্ষার্থী বেশে পেছনে স্কুল ব্যাগ ঝুলিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে সুনামগঞ্জ জেলা শহরে যাচ্ছিল। 

গোপন সংবাদের ভিক্তিত্বে  সুনামগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের এসআই ওয়াসিমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার্সগণ সড়কের উপর  মানিককে বহনকারি মোটর সাইকেলের গতিরোধ করেন। এরপর তার শরীরে ঝুলানো স্কুল ব্যাগ জনসম্মুখে তল্লাশী করা হয়।

তখন    তার হেফাজতে থাকা স্কুল ব্যাগ থেকে মেয়াদ উক্তীর্ণ অতিরিক্ত এ্যালকোহল যুক্ত ২৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এরপর আলামত সহ মামলা দায়ের পূর্বক মাদক চোরাকারবারি মানিককে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে ডিবি পুলিশ বাদী হয়ে  বিদেশি মাদক  নিয়ন্ত্রণ আইলে মামলা দায়ের করে। 

সুনামগঞ্জ পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন (পিপিএম) বলেন, জেলা জুড়ে ভারতীয় চোরাচালানের কয়লা-চুনাপাথর, আমদানি নিষিদ্ধ সেখ নাসির  বিড়ি,কসমেটিকস, চিনি, পেয়াজ, রসুস মসলা, কাঁচা-শুকনা মাছ ,সুপারী বিদেশি মদ, গাঁজা, ইয়াবা সহ সব ধরণের চোরাচালান প্রতিরোধে ও চোরাকারবারিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ,জেলার  প্রতিটি থানা, পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ক্যাম্পের দায়িত্বরত সকল পুলিশ অফিসারগণকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।