আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়ায়  পাথরের দুর্গামূর্তির অংশ উদ্ধার করেছেন পুলিশ 

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পাথরের দুর্গামূর্তির অংশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, সোমবার (২ ডিসেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের আব্দুস সামাদের পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় জেলেরা পানির নিচে থাকা ৭ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি দুর্গামূর্তির অংশ পায়। পরে তা পুকুর থেকে উত্তোলন করে। তারপর বিষয়টি থানা পুলিশকে জানানো হলে থানার এসআই বেদার উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে সেখান থেকে দুর্গামূর্তির অংশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, দুর্গামূর্তির অংশটি উদ্ধারের পর থানায় একটি জিডি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, দুর্গামূর্তির অংশটি কষ্টিপাথরের কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।##