আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজনকে  গ্রেপ্তার করেছেন পুলিশ 

( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে ১৪টি মামলার আসামী পিয়াস মন্ডলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত  দলের সদস্য পিয়াস জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া পালপাড়ার মহির উদ্দিন মন্ডলের ছেলে। এসময় ডাকাতি প্রস্তুতির সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। আদমদিঘী থানার উপ-পরিদর্শক ফেরদৌস হোসেন জানান  রোববার রাত সাড়ে ১০ : ১৫ মিনিটে  আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড় আখিড়া গ্রামের মোড়ে জনৈক দস্তগিরের ইটভাটা সংলগ্ন পাকা রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে বেশ কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্য  গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পিয়াস মন্ডল নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় জয়পুরহাটের কাশিড়া কুমিরপুকুর এলাকার জহিরের ছেলে রবিউল (৩২) ও আদমদীঘির ছাতিয়ানগ্রামের রাকিবসহ (২৭) ডাকাতদলের আরো ৪-৫জন সদস্য পালিয়ে যায়। তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম ১টি লোহার ধারালো চাপাতি, ১টি বার্মিজ ফোল্ডিং চাকু, ১টি হাসুয়া, ৩টি লোহার রড, ৪টি কাঠের বাটাম ও ১টি রশি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান গ্রেপ্তারকৃত পিয়াসের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ছিনতাই ডাকাতি ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। ওসি আরো জানান  গ্রেপ্তারকৃত ডাকাত  দলের সদস্যকে আজ সোমবার দুপুরে বগুড়া  আদালতে পাঠানো হয়েছে। এবং  অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।