আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়ায় মিনি জাফলংয়ে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু সাদাত ইকবাল (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাদাত ইকবাল বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকার বাসিন্দা। সে আরডিএ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মো. ইকবাল হোসেন আরডিএ কলেজের শিক্ষক। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। সাদাতের নানা মোখলেসুর রহমান জানান ঈদের মধ্যে সাদাত আমার বাড়ি সুত্রাপুরে বেড়াতে আসে। আজ সকালে অন্য শিশুদের সাথে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে যায়। এ সময় ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে যায় এবং নদীর স্রোতের সাথে ভেসে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদাতের মামা শাহিনুল ইসলাম নাইস জানান সাদাত সাঁতার না জানার কারণে এ দুর্ঘটনা ঘটে। সে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে যায় এবং স্রোতের সাথে নদীর গভীরে গিয়ে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা দ্রুত ঘটনাস্থলে টিম যায় এবং শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, কিন্তু ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।