আজ-  ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিদ্যালয় গড়তে একসঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা «» সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য। «» জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক «» সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের  প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি «» আদমদীঘিতে মৎস্য হ্যাচারির বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক «» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প «» কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময় «» সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

আদমদীঘিতে মৎস্য হ্যাচারির বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক

বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মৎস্য হ্যাচারির পানি তোলার বৈদ্যুতিক পাম্পের তার চুরির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গোড়গ্রাম এলাকায় আল্লাহর দান মৎস্য হ্যাচারিতে এ ঘটনা ঘটে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে চুরি যাওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার শালগ্রাম এলাকার আব্দুর বারীর ছেলে বাবু, শিয়ালশন গ্রামের মো. রকির ছেলে মহিত এবং কোমারপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে রনি। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোড়গ্রাম এলাকায় অবস্থিত আল্লাহর দান মৎস্য হ্যাচারিতে লোকজনের অনুপস্থিতির সুযোগে পানি তোলার বৈদ্যুতিক পাম্পের তার চুরি করে একটি ব্যাগে লুকিয়ে রাখেন ওই তিন ব্যক্তি। এ সময় কয়েকজন সেখানে উপস্থিত হলে তাদের দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের আটক করেন। এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় জনতা আটকে রাখে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।