আজ-  ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’ «» আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন «» জাহাঙ্গীর আলম হত্যার বিচারের দাবীতে কমলগঞ্জে   মানববন্ধন অনুষ্ঠিত  «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ মডেল মাদ্রাসায় জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। «» মৌলভীবাজারে এনডিএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এম. এ. করিম এঁর ৫ম মৃত্যুবার্ষিকী পালন «» শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন «» বিদ্যালয় গড়তে একসঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা «» সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য। «» জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ মডেল মাদ্রাসায় জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় পবিত্র জুমাবার উপলক্ষে জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) বাদ এশা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে এলাকার সম্মানিত মুরব্বি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আজকার, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।