আজ-  ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’ «» আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন «» জাহাঙ্গীর আলম হত্যার বিচারের দাবীতে কমলগঞ্জে   মানববন্ধন অনুষ্ঠিত  «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ মডেল মাদ্রাসায় জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। «» মৌলভীবাজারে এনডিএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এম. এ. করিম এঁর ৫ম মৃত্যুবার্ষিকী পালন «» শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন «» বিদ্যালয় গড়তে একসঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা «» সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য। «» জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক

জাহাঙ্গীর আলম হত্যার বিচারের দাবীতে কমলগঞ্জে   মানববন্ধন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক।।

মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা সর্বদলীয় সচেতন নাগরিক সমাজ, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের উপজেলা গেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য দেন সর্বদলীয় সচেতন নাগরিক সমাজ, কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. মাসুক আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর ও সৈয়দ জামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ১ নভেম্বর বিকেলে জমি বিক্রির মধ্যস্থতাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম নিহত হন। এ ঘটনায় তাঁর বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হন। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ময়নুল হককে আটক করেছে।