বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় পবিত্র জুমাবার উপলক্ষে জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) বাদ এশা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে এলাকার সম্মানিত মুরব্বি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আজকার, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।






