আজ-  ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত «» মৌলভীবাজারে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত। «» ‎আরাফ আহমদ সভাপতি, রেদওয়ান আহমদ নোমান সাধারণ সম্পাদক। «» আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত «» সান্তাহারে ইয়াবা সহ দুই মাদক কারবারি  গ্রেপ্তার «» কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’ «» আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন «» জাহাঙ্গীর আলম হত্যার বিচারের দাবীতে কমলগঞ্জে   মানববন্ধন অনুষ্ঠিত  «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ মডেল মাদ্রাসায় জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। «» মৌলভীবাজারে এনডিএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এম. এ. করিম এঁর ৫ম মৃত্যুবার্ষিকী পালন

আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল হালিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি অফিসার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জামিলুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, আদমদীঘি গালস্ স্কুল এন্ড কালেজের সভাপতি এ্যাড. আরিফুল ইসলাম প্রমূখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি যথাযথ পালন করা হয়েছে। আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অপর দিকে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।