আজ-  ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত «» মৌলভীবাজারে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত। «» ‎আরাফ আহমদ সভাপতি, রেদওয়ান আহমদ নোমান সাধারণ সম্পাদক। «» আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত «» সান্তাহারে ইয়াবা সহ দুই মাদক কারবারি  গ্রেপ্তার «» কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’ «» আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন «» জাহাঙ্গীর আলম হত্যার বিচারের দাবীতে কমলগঞ্জে   মানববন্ধন অনুষ্ঠিত  «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ মডেল মাদ্রাসায় জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। «» মৌলভীবাজারে এনডিএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এম. এ. করিম এঁর ৫ম মৃত্যুবার্ষিকী পালন

সান্তাহারে ইয়াবা সহ দুই মাদক কারবারি  গ্রেপ্তার

বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সুজন হোসেন (২২) ও সিয়াম হোসেন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ। সান্তাহার পুলিশ ফাঁড়ির , সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে শুক্রবার (৬ নভেম্বর) রাতে মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত সুজন হোসেনের কাছ থেকে ১৫ পিস এবং সিয়াম হোসেনের কাছ থেকে ১৫ পিস সহ মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন হোসেন নওগাঁ জেলার এনায়েতপুর মধ্যপাড়ার জামাল হোসেনের ছেলে ও সিয়াম হোসেন একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনের মামলা দায়ের পর শনিবার (৭ নভেম্বর) সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।