আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন

আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী বলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার জন্য আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. সারা জীবন দুআ করেছেন। শত শত বুযুর্গানে কেরাম বিশেষত সায়্যিদ ছাহেবগণের দুআর ছায়ায় রয়েছে এই প্রিয় সংগঠন। আমি তালামীযের কর্মীদের প্রত্যক্ষ করেছি—রোহিঙ্গা ক্যাম্পে, যখন আরাকান হতে লক্ষ মানুষ তাদের বসতবাড়ি ছেড়ে অসহায় অবস্থায় এদেশে এসেছিল, তখন তারা সেই অসহায় মানুষদের সেবায় নিরলস কাজ করেছে। আমরা যেখানেই অসহায়দের খেদমতের জন্য গমন করি সেখানে প্রত্যক্ষ করি যে, সব থেকে বেশি যারা এই কাজে সহোযোগিতায় এগিয়ে আসে তারা তালামীযের কর্মী। তালামীয কর্মীদের প্রতি আহবান, আপনারা যেন  প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হিসাবে বিরাজিত থাকেন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখেন এবং আল্লাহ তাআলার দরবারে দুআ করেন যেন আমরা মানুষকে ভালোবাসতে পারি। তিনি আরো বলেন,  আমরা যেন কোনো ফিতনার মধ্যে পতিত না হই। কাজের মকবুলিয়াতের জন্য আল্লাহর দরবারে দুআ করি, ত্রুটি-বিচ্যুতির জন্য যেন ইস্তেগফার করি। যাদের মা-বাবা জীবিত আছেন তাদের খেদমত করবেন। দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য যেন দুআ করবেন, দান-সদকা করবেন। ইয়াকুবিয়া বোর্ড কুরআনের খিদমাতে নিয়োজিত, তাদের সহযোগিতা করবেন। ইলমে কিরাতের খেদমতে নিয়োজিত থাকবেন। কুরআনের খিদমতের দ্বারা ইহকাল-পরকালে সফলতা অর্জিত হয়। অনুরূপভাবে লতিফি হ্যান্ডসের সমাজসেবামূলক খিদমাতে সহযোগিতা করবেন।

২৬ নভেম্বর’২৬, বৃহস্পতিবার, বাদ যুহর, আমান উল্লাহ কনভেনশন সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট বিভাগীয় সদস্য সম্মেলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, ৭০ এর দশকে যখন তাগুতি মতবাদের প্রচার ও বিভিন্ন বাতিল মতবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল তখন দ্বীনের মূল ধারার উপর ছাত্রসমাজকে অবিচল রাখতে ১৯৮০ সালে আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী রহ. যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেটি ছিল তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা। তালামীযে ইসলামিয়া তার প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি সমাজকে সুন্দর ও সুশৃংখলভাবে পরিচালনায় এবং ইসলামী তাহযীব-তামাদ্দুন রক্ষায় অনন্য অবদান রেখে যাচ্ছে। মুর্তিবিরোধী আন্দোলন, নাস্তিকবিরোধী আন্দোলন সহ ইসলামী শিক্ষা প্রসারে এবং মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষায় তালামীযে ইসলামিয়ার অবদান অনস্বীকার্য। এদেশের ইসলামী আন্দোলনে তালামীযের অবদান প্রত্যক্ষ করে বাতিলপন্থীরা হিংসাবশত এই সংগঠনের উপর নানা অপবাদ দিয়ে যাচ্ছে। এসবে কান না দিয়ে এ সংগঠনের কর্মীদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ ও অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদের যৌথ উপস্থাপনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামিক এন্ড কম্পারেটিভ রিলিজিয়ন বিভাগের ডীন অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারী, সেন্ট্রাল উইমেন্স কলেজ সিলেটের অধ্যক্ষ কবি কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার, মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদরাসা ঢাকার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা গুফরান আহমদ চৌধুরী, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. আলমগীর হোসেন, মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা মুহা. আতাউর রহমান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন।

সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরী, জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, শাহচান্দ শাহকালু ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মুক্তাদির খান।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ, সহ সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহেদুর রহমান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সিলেট জেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার, সাবেক কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, আব্দুস সামাদ আজাদ, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফিজ তৌরিছ আলী, কেন্দ্রীয় অফিস সম্পাদক জিল্লুর রহমান, সহ অফিস সম্পাদক উবায়দুর রহমান শাহান, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক ছাদেকুর রহমান, নাসির খান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা ইয়াছিন, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, আব্দুল্লাহ আল মামুন, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য- এম শামছ উদ্দিন, মো. মাহমুদুল হাসান, রেজাউল ইসলাম, মাহবুব খান, আহমদ আল মনজুর, মো. জায়দুর রহমান, সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মহসিন আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক, শাবিপ্রবি সভাপতি জিবান আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সভাপতি কাজী আহবাব দস্তগীর, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন, কিশোরগঞ্জ জেলা সভাপতি আরিফুল হোসাইন, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আমিমুল এহসান জাবির, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আজির উদ্দিন, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ প্রমুখ।