আজ-  ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় কলেজ প্রাঙ্গণে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, কামরুল হাসান মধু, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সহসভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, ওই কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, সহকারী অধ্যাপক কেএম ময়নুল হাসান, ওবায়দুর রহমান, তোফায়েল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, সাবেক কাউন্সিলর মমতাজুর রহমান, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, পৌর জাসাসের সভাপতি জামিউল হক, পৌর মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, শ্রমিক দল নেতা গল্টু, আলী, তাঁতীদলের সভাপতি জোবায়ের হোসেন জবা, যুবদল নেতা রিয়ন, তুফান, জুয়েল, কোয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, ছাত্রদল নেতা সোয়াইব হোসেন শিমুল, হযরত আলী, আব্দুল আজিজ আবিদ, মাহবুব হোসেন, মাসুম শাহরিয়ার, আপন কর্মকার, ফাহমিদ প্রমুখ। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বগুড়ার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ ভবন নির্মাণ করা হচ্ছে। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে কলেজের শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।