আজ-  ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন

আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা


মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন
রেজি:নং চট্ট:২৩০৫
বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজি: নং বি: ২০৩৭Ñএর অর্ন্তভূক্ত
যোগাযোগ ঃ কোর্ট রোড (চৌমুহনা), মৌলভীবাজার
প্রেসবিজ্ঞপ্তি তারিখঃ ২৭/১১/২০২৬
হোটেল শ্রমিকনেতা মোঃ ইউসূফ মিয়া ও মোঃ কামাল উদ্দিনের শোকসভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা কমিটির সাবেক সভাপতি মোঃ ইউসূফ মিয়া ও সাবেক সহ-সভাপতি মো: কামাল উদ্দিনের মৃত্যুতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া, প্রয়াত হোটেল শ্রমিকনেতা মোঃ ইউসূফ মিয়ার ছোট ভাই মোঃ হারুন মিয়া, হোটেল শ্রমিকনেতা ফজলুর রহমান সাজু, রিকশা শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা জামাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মিজান মিয়া, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আছকর আলী, কোষাধ্যক্ষ আশরাফুল আলম খোকন, ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সদস্য কিসমত মিয়া, হোটেল শ্রমিকনেতা বাচ্চু মিয়া ও আল আমিন প্রমূখ।
সভায় বক্তব্যরা বলেন গত ১০ নভেম্বর দিবাগত রাত ৩ টার দিকে মোঃ ইউসূফ মিয়া তীব্র বুকে ব্যাথ্যায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। প্রয়াত মোঃ ইউসূফ দীর্ঘদিন শহরের কুসুমবাগ এলাকার কুমিল্লা হোটেলে শ্রমিক হিসেবে সুনামের সাথে চাকুরি করেছেন। অপর শ্রমিকনেতা মোঃ কামাল উদ্দিন গত ২৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি শহরের শাহমোস্তফা রোডস্থ ইসমাইল হোটেলে দীর্ঘদিন বাবুর্চি পদে সুনামের সাথে চাকুরি করেছে।
প্রয়াত নেতারা হোটেল শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা কমিটির সভাপতি ও সহ-সভাপতি হিসেবে হোটেল সেক্টরে নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন, মে দিবসে ছুটি কার্যকর ইত্যাদি দাবি আদায়ে যথাসাধ্য সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। শোকসভায বক্তারা প্রয়াত নেতাদের দেখিয়ে দেওয়া পথে হোটেল শ্রমিকদের দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করেন।