(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় সান্তাহার পৌরসভার উদ্যোগে সিএসডি ও এলএসডি খাদ্যগুদাম চত্বরে এ কর্মসূচি পরিচালনা করা হয়। সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে পৌর শহরের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদারসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি
Catagory : সারা দেশ | তারিখ : নভেম্বর, ২৮, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ • ৪ বার পঠিত






