আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা

জুড়ীতে সহকারি কমিশনার (ভূমি) না থাকায় বিপাকে ভূমি মালিকেরা

জুড়ী, প্রতিনিধি (মৌলভীবাজার)ঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দীর্ঘ আড়াই মাস থেকে এসিল্যান্ড সহকারী কমিশনার (ভূমি) পদটি শূণ্য রয়েছে। যার ফলে, এ দীর্ঘ সময়ে জায়গা জমির নামজারি সময়মতো করতে না পেরে বিপাকে পড়েছেন অত্রাঞ্চলের ভূমি মালিকরা। জানা গেছে, বিগত চলতি বছরের ২২ জানুয়ারী বর্ণালী পাল এসিল্যান্ড সহকারি কমিশনার (ভূমি) পদে জুড়ী উপজেলায় যোগদান করেন। গত ০৪ সেপ্টেম্বর সরকারের সংশ্লিষ্ট বিভাগ তাকে শিক্ষা বৃত্তি(শিক্ষনবিশ) হিসেবে বিদেশে পাঠিয়ে দেন। এর পর থেকে উক্ত পদটি শূণ্য হয়ে পড়ে। এ শূণ্য পদে অদ্যাবধি কোন এসিল্যন্ড নিয়োগ না দেয়ায় ভূমি মালিকদের জায়গা জমি নামজারি করতে জটিলতা দেখা দেয়। জুড়ী উপজেলা দলিল লেখকরা জানান, দীর্ঘদিন এসিল্যান্ড স্যারের পদটি শূণ্য থাকায় ভূমি মালিকরা জায়গা জমি নামজারী করার জন্য দলিলসহ অন্যান্য কাগজপত্রাদি অফিসে জমা দিতে থাকেন। বর্তমানে ইউএনও স্যার উক্ত পদের ভারপ্রাপ্ত (অঃদাঃ)পালন করছেন। ইউএনও স্যার তাঁর স্বপদের দায়িত্ব পালন করে এসিল্যন্ডের (অঃদাঃ) পালনে বেশ সময় দিতে পারেন না। ফলে, নামজারির কাজও বিলম্বে হচ্ছে। ভূমি মালিকদের প্রয়োজনীয় ফাইল অত্র অফিসে জমে বিরাট স্তুপে পরিণত হয়েছে। এব্যাপারে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসিম চক্র বণিক জানান, এসিল্যান্ড পদটি শূণ্য হওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়টি অবহিত করিয়েছি। আশা করা যায়, শিগ্রই এ পদটি পূরণ হয়ে যাবে। এর পূর্ব পর্যন্ত প্রকৃত ভূমি মালিকদের নামজারির কাজ চালিয়ে যাচ্ছি।