আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা

জুড়ীর ফুলতলা ইউপি নির্বাচনে ৪ চেয়ারম্যানসহ ৫৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

জুড়ী প্রতিনিধি (মৌলভীবাজার) ঃ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউপি নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার (২৭ নভেম্বর) ইউপি চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্য ৪৪ ও সংরক্ষিত মহিলা সদস্য ১১সহ সর্বমোট ৫৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে সাবেক ৪ বারের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী লন্ডন প্রবাসী বাবুল আহমদ বাবুল, আ’লীগের বিদ্রোহী প্রার্থী ফুলতলা ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফয়াজ আলী এবং তার ছেলে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা র্নিবাচন কর্মকর্তা এনামুল হক সর্বমোট ৫৯ প্রার্থীর মনোনয়ন জমার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৮ ডিসেম্বর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।