আজ-  ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না «» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কমলগঞ্জে মুঠোফোনের দোকানে চুরির অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের স্টেশন রোডে সার্টারের (দরজার) তালা ভেঙ্গে একটি মুঠোফোনের দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। চোরচক্র দোকান থেকে নগদ লক্ষাধিক টাকাসহ ৬ লক্ষাধিক টাকা মূল্যের দামী মুঠোফোন চুরি করে নেয়। গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শমশেরনগর স্টেশন রোডের রিপন টেলিকম নামের দোকানে এ ঘটনাটি ঘটে।
রিপন টেলিকমের মালিক রিপন আহমদ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শুক্রবার সকাল ৯টায় দোকান খুলতে এসে দেখেন সার্টারের তালা নেই আর একটি সার্টার কিছু খুলে রাখা। দোকানের ভিতরে প্রবেশ করে দেখেন দোকান সাজানো ছিল এমন ৪৫টি এনড্রয়েড মুঠোফোন নেই। যার মূল্য ৬ লক্ষাধিক টাকা হবে। সাথে সাথে ক্যাশ বাক্স ভেঙ্গে সেখানে রক্ষিত লক্ষাধিক টাকা চুরি হয়ে গেছে। তাৎক্ষণিক ঘটনাটি স্থানীয় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে অবহিত করা হয়।
শমশেরনগর বনিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর মালিক (বাবুল) রিপন টেলিকমের নগদ টাকাসহ ৪৫টি দামী মুঠোফোন চুরির অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ধরন দেখে বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। তারপরও পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা তদন্তক্রমে বিষয়টি দেখবেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু সায়েম মো: আব্দুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ধরন দেখে বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। এ এলাকায় রাত্রীকালীন পাহারাদার আছেন, তাছাড়া এ রোডে পুলিশি টহল ছিল। তারপরও পুলিশ তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে বলে তিনি জানান