মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা করেছে জেলা প্রাণী সম্পদ অফিস।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রাণি সম্পদ অফিস হল রুমে অনুষ্ঠিত হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এ.বি.এম সাইফুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ডেইরী এসোসিয়েশনের সভাপতি মোঃ জহির ফারুক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সদর ডাঃ মোঃ হিদায়তুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন, বড়লেখা উপজেলা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল আলম, কমলগঞ্জ উপজেলা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হাই।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক আকমল হোসেন নিপু, সালেহ এলাহী কুটি, হাসানাত কামাল প্রমুখ। উল্লেখ্য, আগামী ২২জানুয়ারি র্যালী আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। এতে সবার সর্বাক্ত সহযোগিতা কামনা করা হয়।
(ছবি সংযুক্ত)






