আজ-  ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত «» রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত «» চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন। «» কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ «» Press Release The Gazi Nazrul Controversy «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার কাউন্সিল সম্পন্ন।  «» ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?  «» শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি-মানববন্ধন «» শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভাদুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান «» এজাহারনামীয় আসামি এসআই ফরহাদ মাতুব্বর, কুলাউড়া থানায় সেকেন্ড অফিসারের দায়িত্বে।

চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানে অর্ধদিবস কর্মবিরতি পালিত

ūকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে ন্যাশনাল টি কোম্পানীর (এনটিসি) মালিকাধীন পাত্রখোলা চা বাগানে কম্পাউন্ডার ও ড্রেসারের অবহেলার কারনে রোগীর মৃত্যুর অভিযোগে চা বাগান শ্রমিকরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ চা বাগানের ড্রেসারকে অপসারন ও কম্পাউন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা এই কর্মবিরতি পালন করে।
পাত্রখোলা চা বাগানের শ্রমিক অভিনয় ভৌামক, অনিতা পাইনকা, পিন্টু পাইনকা, মজিদ মিয়া, ছোটবাবু ভৌামকসহ সাধারণ চা শ্রমিকরা জানান, পাত্রখোলা চা বাগানের অফিস পিয়ন মিন্টু পাইনকা (৪৫) শারীরিকভাবে অসুস্থ্যতাজনিত কারনে চা বাগান কর্তৃপক্ষ বাগানের হাসপাতালের কম্পাউন্ডার খোকন কূর্মী এর মাধ্যমে গত ১ জানুয়ারি মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিন দিন রাখার পর মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির জন্য রেফার্ড করেন। তবে মিন্টু পানিকার চিকিৎসার দায়িত্বাধীন কম্পাউন্ডার খোকন কূর্মী ও ড্রেসার রনজিত পাল গাফিলতি করে তাৎক্ষনিক সিলেটে প্রেরণ না করে চা বাগানে ফেরত নিয়ে আসেন। চা বাগানে আনার পর তার শারীরিক অবস্থার অবনতির কারনে ৮দিন পর গত ১২ জানুয়ারী শুক্রবার বিকালে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ঐ রাতেই সে মারা যায়।
পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপন কর্মবিরতির সত্যতা নিশ্চিত করে বলেন, চা বাগানের কম্পাউন্ডার ও ড্রেসারের চিকিৎসা অবহেলার গাফিলতির কারনেই রোগী মারা গেছে। এ কারনেই মঙ্গলবার সকাল ৮টা থেকে চা বাগানের সাধারণ শ্রমিকরা বাগানের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে কর্মবিরতি পালন করে। তবে বাগানের ম্যানেজমেন্ট ড্রেসার রনজিত পালকে অপসারন ও কম্পাউন্ডার খোকন কূর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে দুপুর ১২টার পর কর্মবিরতি প্রত্যাহার করে চা শ্রমিকরা কাজে যোগ দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক মো. শামসুল ইসলাম সেলিম বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ্য মিন্টু পাইনকার চিকিৎসায় কোন ত্রুটি করা হয়নি। বাগানের কম্পাউন্ডারকে দায়িত্ব দিয়ে যথাসময়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে গাফিলতির কারনে বাগানের ড্রেসার ও কম্পাউন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।