আজ-  ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার কাউন্সিল সম্পন্ন।  «» ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?  «» শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি-মানববন্ধন «» শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভাদুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান «» এজাহারনামীয় আসামি এসআই ফরহাদ মাতুব্বর, কুলাউড়া থানায় সেকেন্ড অফিসারের দায়িত্বে। «» মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার «» প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল বই পড়া উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আনন্দ সম্মেলন ও শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আলাল আহমদ রিপন শ্রীমঙ্গল মৌলভীবাজার ;
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব এর আনন্দ সম্মেলন। মঙ্গলবার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার নিরালা খাসি (খাসিয়া) পুঞ্জি ও হরিণছড়া গলফ মাঠে দিনব্যাপী নানা কর্মসূচীতে আনন্দঘন পরিবেশ পার করেন প্রেসক্লাবের সদস্যরা।

এ সময় আদিবাসী ফোরাম নেতারা নিরালা পুঞ্জির একটি বিবাহ অনুষ্টানকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সম্মানে আয়োজন করেন বিবাহের প্রাচীন করণ কারণ ও খাসিয়া ভাষায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। যা প্রেসক্লাবের আনন্দ সম্মেলনকে আরো প্রাণবন্থ করে তুলে। বিকেলে হরিণছড়া গলফ মাঠে বিভিন্ন দেশীয় খেলায় অংশগ্রহন করেন প্রেসক্লাবের

সাংবাদিকবৃন্দসহ অন্যান্য অতিথিরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং স্থানীয় চা শ্রমিকদের মধ্যে শিতবস্ত্র বিতরন করা হয়।

এসময় এক আলোচনা সভায় একুশে টেলিভিশনের প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী ও অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফউদ্দিন, বৃহত্তম আদিবাসী ফোরামের চেয়ারপারসন পিডিশন প্রধান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ প্রমুখ।