আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ৫ দিন ব্যাপী ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি ॥

মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপন এলাকায় মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যেগে ৫দিন ব্যাপী ফ্রি চক্ষু শিবির শুরু হয়েছে। চক্ষু শিবিরে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে চোখের ছানিপড়া ২১০ জন ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৭০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। শনিবার ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় পঞ্চম ফ্রি চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং ট্রাষ্টের নির্বাহী পরিচালক এস এম উমেদ আলীর পরিচলনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, বিএনএসবি চক্ষু হাসপাতালে সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সহ-সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সহ সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডাঃ ছাদিক আহমদ, ট্রাষ্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব প্রমুখ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মানবজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার মুু. ইমাদ উদ দীন, বিশিষ্ট সমাসেবক সৈয়দ আছাদ আলী, জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুদ আহমদ । বক্তারা বলেন সমাজে অসহায় ও আর্তপীড়িত মানুষের কল্যাণে কাজ করার মধ্যে রয়েছে পরম তৃপ্তি। সৃষ্ঠিকর্তাকে ভালবাসতে হলে তার সৃৃষ্ট জীবকে ভালবাসতে হবে। আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। তাই মানুষের সেবার মাধ্যমে আল্লাহর সন্তোষ অর্জন করা সম্ভব। এলাকার অসহায় ও দারিদ্র মানুষ অর্থাভাবে ঠিকমত চিকিৎসা করতে না পারায় নানা রোগে ভুগে থাকেন। চোখ হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। তাই চোখের যতœ নিতে হবে। সর্বোপরি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
আয়োজকরা জানান এ বছর ছানিপড়া ও নেত্রনালী (ডিসিআর) সমস্যায় আক্রন্ত রোগীর সংখ্যা গত বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এ বছর চোখের ছানিপড়া ২১০ জন ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৭০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছানিপড়া রোগীদের বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন কাজ চলবে। চোখের নেত্রনালী (ডিসিআর) অপারেশন ১ মার্চ শুরুহবে এবং প্রতিদিন ৫জন রোগীর অপারেশন করা হবে। দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে চশমা ও ঔষধ প্রদান সহ সর্বমোট ১৫শ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। উল্লেখ্য ২০১৭ সালে চক্ষু শিবিরে ছানীপড়া রোগী ১৯৫ জনকে ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৫১ জন রোগীকে অপারেশন করা হয়। এছাড়া ২০১৬ সালে ১২০ জন, ২০১৫ সালে ১১৭ জন এবং, ২০১৪ সালে ৯০ জন
ছানীপড়া রোগীকে অপারেশন শেষে চোখে লেন্স সংযোজন করা হয়। মবশি^র রাবেয়া ট্রাষ্ট চক্ষু সেবার পাশাপাশি গৃহ নির্মান, রিক্সা বিতরণ, পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ, হজ¦ প্রশিক্ষণ, অসহায় ও এতিমদের জন্য নগদ অনুদান প্রদান সহ আর্থ-মানবতার সেবায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।