আজ-  ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত «» রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত «» চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন। «» কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ «» Press Release The Gazi Nazrul Controversy «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার কাউন্সিল সম্পন্ন।  «» ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?  «» শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি-মানববন্ধন «» শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভাদুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান «» এজাহারনামীয় আসামি এসআই ফরহাদ মাতুব্বর, কুলাউড়া থানায় সেকেন্ড অফিসারের দায়িত্বে।

কমলগঞ্জের পতনউষার উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে অভিভাবক পদে (পুরুষ) পদে মোট ৮ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২জন প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পুরুষ অভিভাবক পদে বিজয়ীরা হলেন- মো: আতিকুর রহমান চৌধুরী কামরান (৪৭৮ ভোট), মো: আনোয়ার খান (৪৩৩ ভোট), মো: হেলাল খান (৩৭০ ভোট) ও মো: আব্বাস আলী রাজা (৩৪৭ ভোট) এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মোছা: শেফা বেগম (৪০৬ ভোট) ।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১২৮ জন। এর মধ্যে ৯৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অপ্রীতির ঘটনা এড়াতে পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন।
পতনউষার উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহমদ অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।