আজ-  ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না «» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি\

স্বাধীনতা দিবসের সকালে মৌলভীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সূচনা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের। এ স্থানীয় সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন মুক্তিযোদ্ধসংসদ, আওয়ামলীগ, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘ, জাপা, সিপিবি, বাসদ, জাসদ, বিএমএ, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী ,জেলা শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সরকারীভাবে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনি,কেন্দ্রীয় র্স্মতিস্তম্ভে গণকবরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ও জেলা ও পুলিশ প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ, সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় মৌলভীবাজার ষ্ঠেডিয়ামে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা ্ঊত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম,এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। সমেবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। মৌলভীবাজার ষ্টেডিয়ামে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও পুরস্কার বিতরণী,জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে ও পৌরসভায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান,মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন, হাসপাতাল,জেলখানা, এতিখানায় উন্নতমানের খাবার পরিবেশন,ধর্মীয় প্রতিষ্টানে প্রার্থনা, ক্রিকেট ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সর্বশেষ ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান।