আজ-  ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি «» শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার «» বগুড়া আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ «» বগুড়া সান্তাহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত «» রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত «» চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন।

মৌলভীবাজারে ‘আয়েশার চিঠি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ

মৌলভীবাজারে নতুন প্রজন্মের নতুন লেখিকা সাজিয়া সাজি রচিত ‘আয়েশার চিঠি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। উন্মেষ কম্পিউটার্স ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ মহসিনের সভপতিত্বে ও গোলাম হাসান চৌধুরীর পরিচালনায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী। বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের প্রাক্তন ও বর্তমানে হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান, মৌলভীবাজার সরকারী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মালেক, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশিষ্ট লেখক এড. আবু তাহের। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সাংবাদিক আব্দুল বাছিত খান। বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সরওয়ার আহমদ, সিনিয়র সাংবাদিক অধ্যাপক রজত কান্তি গোস্বামী, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট কলামিষ্ট এহছান বিন মুজাহির, সাংবাদিক  শ.ই. সরকার জবলু, মাহবুবুর রহমান রাহেল, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের জেলা সাধারণ সম্পাদক এম এ সামাদ ও মৌলভীবাজার সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ও ‘আয়েশার চিঠি’ গ্রন্থের লেখিকা সাজিয়া সাজি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- লেখিকা সাজিয়া সাজির পিতা-মাতা, সহপাঠি, ছাত্রছাত্রী, লেখক, সাংবাদিকবৃন্দ ও বইপ্রেমী বিভিন্ন ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্য শেষে অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ‘আয়েশার চিঠি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ড. ফজলুল আলী।