শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার ঃ
মৌলভীবাজারে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পন্দন’ এর এসএসসি/দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ ১৫ মে মঙ্গলবার বিকাল ৩টায়। স্পন্দন সভাপতি ইহাম মোজাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ টিপু ও বিএএফ শাহীন কলেজের সভাপতি মোঃ আয়নুল ইসলামের সঞ্চালনায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি চিলেন প্রফেসর ড. ফজলুল আলী। বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক জনপ্রত্যাশা সম্পাদক ও মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির সভাপিত ডা. ছাদিক আহমদ, লেখক ও কলামিস্ট এড. আবু তাহের, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, বিশিষ্ট সংগঠক ও নাট্যকার খালেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও স্পন্দন উপদেষ্টা ফরহাদ রশিদ, শেখ বুরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান এম. মুহিবুর রহমান, বাধন থিয়েটার সভাপতি রুহেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ও স্পন্দন উপদেষ্টা জুবেল খান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের সহকারী শিক্ষক শফিকুর রহমান, রাজনগর আইডিয়েল হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুল আজিজ, ফটোনিউজ বিডি ডটকম সম্পাদক এমদাদুল হক, সাপ্তাহিক দেশপক্ষ বার্তা সম্পাদক বেলাল তালুকদার, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ শাহেদ আলী। উপস্থিত ছিলেন ব্যবসায়ী লিটন আহমদ, বক্কর আহমদ, সোহান আহমদ, রফিকুল ইসলাম, শাহেদ আহমদ, শাহরিয়ার আহমদ, আব্দুল হাকিম, শাকিল আহমদ, রুমেল আহমদ, কামরুন্নাহর সুইটি, মাহিমা জান্নাত রিতু, কাজল দাশ, মামুন আহমদ, কাওছার আহমদ, মোজাক্কির তালুকদার, শফিক মাহিন, জুবায়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ২শ ৫০ জন এসএসসি/দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া, সংগঠনে বিশেষ ভূমিকা পালণ করার জন্য সংগঠনের প্রচার সম্পাদক কাওছার হাসান, সাংগঠনিক সম্পাদক হায়াতুল ইসলাম, সদস্য বশির আহমদ, মোঃ আয়নুল ইসলাম ও ফুজুউন্নাহারকে সম্মাননা প্রদান করা হয়।






