আজ-  ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে «» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» শারদীয় দুর্গোৎসব উপলক্ষেকমলগঞ্জে সহ¯্রাধিক চা শ্রমিকের মাঝে ইউপি সদস্য ধনা বাউরির বস্ত্র বিতরণ «» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট

মহানবীকে অবমাননার প্রতিবাদে জুড়ীতে মুসলিম উম্মাহ্র প্রতিবাদ মিছিল


জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে মুসলিম উম্মাহ্ জুড়ীতে। শুক্রবার (৩০অক্টোবর) বিকেল ২টায় একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুিষ্ঠত হয়। জুড়ী বাস ষ্ট্যান্ড জামে মসজিদ হতে শুরু করে জুড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জুড়ী শিশু পার্কে সমাবেশে মিলিত হয়। জুড়ী বাস স্ট্যান্ড জামে মসজিদ ইমাম ও খতিব আলহাজ্ব মাওঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাওঃ সামছুল ইসলামের পরিচালনায় সমাবেশে ব্যক্তব্য রাখেন, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, মাওঃ আব্দুল কুদ্দুস, মাওঃ শওকত আলী, মাওঃ জহিরুল ইসলাম। এছাড়াও জুড়ী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ইমামগন বক্তব্য রাখেন। বক্তারা উক্ত ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান।