আজ-  ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের «» সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের «» নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন «» নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার «» মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ মুজাহিদ আজমী’র  «» সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী «» লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব «» কমলগঞ্জে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক উদ্যোগ: কবর খননকারীদের জন্য এসএসের চাউনি নির্মাণ।

কমলগঞ্জে ইয়াবাসহ আটক-৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাত ১টায় পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান ও সহকারি উপ-পরিদর্শক তৈয়ব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীসূর্য্য গ্রামে বদরুল ইসলামের কলোনীতে অভিযান চালায়। এ অভিযানে এ কলোনীর ভাড়াটে ইয়াবা ব্যবসায়ী কামরুল ইসলামের বসত ঘর থেকে ৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন বিশাল মালাকার (২৫), সাবাজ মিয়া (২৪) ও কামরুল ইসলাম (২২)। এর মাঝে বিশাল মালাকার ও সাবাজ মিয়ার বাড়ি পতনউষার ইউনিয়নে আর কামরুল ইসলামের বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান ইয়াবাসহ ৩ জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পতনউষার এলাকায় ইয়াবা ব্যবসায়ীরা সক্রিয় খবর পেয়ে এ অভিযান পরিচালিত হয়। এর আগেও ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছিল। আটক ৩জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।