পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ২০ মে রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, মূল্য তালিকায় অতিরিক্ত দাম লিখে বেশি দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা, ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে রাজনগর বাজার এলাকায় ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স রুবেল এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকা, খান ব্রাদার্সকে ১ হাজার ৫ শত টাকা, সজিব এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, ডলি ভেরাইটিজ স্টোকে ২ হাজার টাকা। এ সময় সহযোগীতায় ছিলেন রাজনগর থানার পুলিশ ফোর্স।
দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং ও জরিমানা
Catagory : মৌলভীবাজার | তারিখ : মে, ২০, ২০১৮, ৭:১৬ অপরাহ্ণ • ২ বার পঠিত






