আজ-  ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

বিদেশি মদের চালানসহ সুনামগঞ্জ সীমান্তের পেশাদার চোরাকারবারি আটক


স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি মদের চালানসহ এক পেশাদার মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে।
আটক মামদ চোরাকারবারির নাম আমরুজ আলী। সে জেলার দোয়ারাবাজারের নরসিংপুরের শ্রীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশের মিডিয়া সেল আরো জানায়, পুলিশ সুপার মো.মিজানুর রহমান বিপিএমের বিশেষ নির্দেশনায় দোয়ারাবাজার থানার এসআই এসআই মো. মিজানুর রহমান, এসআই সুপাংশু দে দিলু ,এসআই অরুপ বিশ্বাসসহ পুলিশের একটি চৌকস টিম মাদক চোরাচালান প্রতিরোধে অভিযানে নামে শনিবার বিকেলে।
ওই অভিযানে দোয়ারাবাজারের সীমান্ত গ্রাম শ্রীপুরের আমরুজ আলীর বসতঘরে রাখা দুইটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে আমদানি নিষিদ্ধ উচ্চ মাত্রার এ্যালকোলযুক্ত বিভিন্ন ব্রান্ডের ৮০ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।
একই সময়ে ওই মাদক ক্রয় বিক্রয় এমনকি মাদক চোরাচালানের সাথে জড়িত থাকায় পেশাদার মাদক চোরাকারবারি আমরুজ আলীকে আটক করা হয়।,০১৭১২-০৪০৩৫৮
সীমান্ত বিদেশি মদ, আটক, সুনামগঞ্জ-০৯.০৪.২২