আজ-  ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাবেয়া সুলতানা, জেলা প্রতিনিধি বগুড়া



বগুড়া জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ উদ্যোগে আজ শুক্রবার বগুড়া সদরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করায় দু’টি দইয়ের দোকানসহ বিভিন্ন দোকানীকে ৫২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। বগুড়া শহরের থানা মোড় এলাকায় অবস্থিত মেসার্স ক্ষিরসাপাতা দই ঘর ও মেসার্স এনাম দই ঘর-কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক প্রত্যেককে ২৫,০০০ টাকা করে ৫০,০০০(পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। এর আগে রাজাবাজার এলাকায় বাজার মনিটরিং করে ভ্রাম্যমাণ আদালত। এতে সঠিক পরিমাপ ও মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে পণ্য বিক্রি করায় ০৬ জন সবজি বিক্রেতাকে মোট ২৮০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট, বগুড়া গাজী মূয়িদুর রহমান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন) এর সদস্যবৃন্দ। জনস্বার্থে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।