আজ-  ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

ডা. শামসুদ্দিনসহ নিহতদের স্মরণে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের শ্রদ্ধাঞ্জলি, মিলাদ ও দোয়া

১৯৭১ সালের ৯ এপ্রিলে পাকিস্তানী হানাদার বাহিনীর কাছে নির্মমভাবে নিহত ডা. শহীদ শামসুদ্দিন আহমদসহ সকল ডাক্তারদের স্মরণে শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের অধীক্ষক ব্রিগেঃ জেঃ মাহবুবুর রহমান ভুইয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র কনসালটেন্ট ডা. খালেদ মাহমুদ, ডা. মো. আব্দুল কাইয়ূম সহ চিকিৎসক, নার্সিং ও অন্যান্য কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর ডা. শহীদ শামসুদ্দিন আহমদের কবর জিয়ারত শেষে এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন মোনাজাত করা হয় ও বাদ যোহর হাসপাতালের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য; ১৯৭১ সালে ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালসহ অন্যান্যরা জীবনের ঝুঁকি নিয়েই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন। এ সময় তারা ব্লাড ব্যাংকের পাশাপাশি তৈরি করেছিলেন বিশেষ মেডিকেল টিম। ১৯৭১ সালের ৯ এপ্রিল হাসপাতালে আক্রমণ করে পাকিস্তানি হানাদান বাহিনী নৃশংসভাবে ৭ জনকে হত্যা করে। ইতিহাসে এটি প্রথম কোনো হত্যাকান্ড যেখানে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের হত্যা করা হয়েছে। কিন্তু ৫১ বছর পরও স্বীকৃতি পাননি অকুতোভয় সেই মানবতার যোদ্ধারা।