আজ-  ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

রাজনগরে “কমলারানীর দীঘি হোয়াটসঅ্যাপ গ্রুপ” এর উদ্যাগে ৪৭০ পরিবোরের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ রাজনগরে পবিত্র রমজান মাস উপলক্ষে “কমলারানীর দীঘি হোয়াটসঅ্যাপ গ্রুপ এর প্রতিষ্ঠাতা, দানশীল ব্যক্তিত্ব বৃটেন প্রবাসী আব্দুল মালিক এর উদ্যাগে ও কমলারানীর দীঘি হোয়াটসঅ্যাপ গ্রুপ” এর সহযোগীতায় উপজেলার ৮ ইউনিয়নের ৪৭০ পরিবোরের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে গালফ কমিউনিটি সেন্টারে আজ ১০ এপ্রিল দুপুরে। “কমলারানীর দীঘি হোয়াটসঅ্যাপ গ্রুপ এর বাংলাদেশ সমন্ময়ক আকলু মিয়া চৌধুরী এর সভাপতিত্বে ও রাজনগর মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তোফায়ের আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাজনগর মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- ৮নং মনসুরনগর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও সমাজসেবী মোঃ সাদিকুর রহমান, রাজনগর সরকারী কলেজের সহকারী প্রদান ও বিভাগীয় প্রধান, রাষ্ট্র বিজ্ঞান শাহানারা রুবি, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ সভাপতি ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, সমাজসেবী, স্বাস্থ্য প্রযুক্তিবিদ ও সংস্কৃতিকর্মী খছরু চৌধুরী, তারাপাশা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সায়েদ আহমেদ, সমাজসেবী মোঃ নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্টানে “কমলারানীর দীঘি হোয়াটসঅ্যাপ গ্রুপ এর পক্ষ থেকে প্রবাসীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অসহায় এ মানুষ গুলো খাদ্য সামগ্রী হাতে পেয়ে মহা খুশি। তারা সকলেই বৃটেন প্রবাসী আব্দুল মালিকসহ সংশ্লিষ্টদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।