আজ-  ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে শুভেচ্ছা!  

বরাবর                                                                                                                                 

বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক   

বিষয়: করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সুশাসন: অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।   

প্রিয় মহোদয়,  

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে শুভেচ্ছা!  

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সুশাসন: অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

সংবাদ সম্মেলনের তারিখ ও সময় : ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার, সকাল ১১:০০টা  

মাধ্যম: জুম ওয়েবিনার (Zoom Webinar)    

নিবন্ধন লিংক: https://us06web.zoom.us/webinar/register/WN_gUUKnj7PThykPEcxXpC4ZA

উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ ও সংবাদচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারে আপনার গণমাধ্যমের প্রতিবেদক/সাংবাদিক মনোনয়নের জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। অংশগ্রহণের সীমিত সুযোগ থাকায় ওয়েবিনারে সরাসরি (প্রশ্নোত্তর পর্বসহ) অংশগ্রহণ করতে আপনার মনোনীত প্রতিবেদক/সংবাদকর্মীর নিবন্ধন উপরোক্ত লিংকের মাধ্যমে সম্পন্ন করার বিনীত অনুরোধ জানাচ্ছি। নিবন্ধন করার শেষ সময় আগামী  ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার, সকাল ১০:০০টা।  

এছাড়া, ভার্চুয়াল সংবাদ সম্মেলনটি Zoom এর পাশাপাশি টিআইবির ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ এ সরাসরি সম্প্রচার করা হবে।   

টিআইবির প্রতি আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।   

ধন্যবাদসহ,  

শেখ মন্‌জুর-ই-আলম  

পরিচালক- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন  

মোবাইল: ০১৭০৮-৪৯৫৩৯৫  

ই-মেইল: manjur@ti-bangladesh.org