আজ-  ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

এয়ারপোর্ট থানা এলাকায় চোরাইকৃত ০৬টি গরু উদ্ধার সহ ০১ জন আসামী গ্রেফতার


গত ০৮/০৪/২০২২খ্রিঃ রাত অনুমান ০৯.৩০ ঘটিকা হতে ০৯/০৪/২০২২ খ্রিঃ রাত ০৩.২০ ঘটিকার মধ্যে যেকোন সময় অত্র থানাধীন খাদিম চা-বাগানস্থ বাদী মোঃ ওসমান (৪১), পিতা- মৃত হাফিজুর রহমান, মাতা- মোছাঃ হাজেরা বেগম, সাং-খাদিম চা-বাগান, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট এর বসতবাড়ীর গোয়ালঘর হতে ০৬টি গরু চুরি হয়। পরবর্তীতে বাদী খোঁজাখুজি করার একপর্যায়ে ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময়ে সংবাদ পান যে, ৫/৬ জন লোক ০৬টি গরু নিয়ে শাহপরাণ (রহঃ) থানাধীন রুস্তুমপুর সাকিনস্থ দিগন্ত আবাসিক এলকায় প্লট নং-১০৮ এ অবস্থান করছে। বাদী উক্ত সংবাদ পেয়ে উক্তস্থানে উপস্থিত হয়ে ০৬টি গরু একটি পিকআপ গাড়ীতে তোলার প্রস্তুতিয় সময় বাদী সহ এলাকার লোকজন ধাওয়া করে আসামী ১। মোঃ আকতার হোসেন (৩৪), পিতা- মৃত আব্দুল ছায়েদ মিয়া, মাতা- আছমা বেগম, সাং- চিলাউড়া, পূর্বপাড়া, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমান: সাং- দিগন্ত আ/এ, রুস্তুমপুর (দরাছ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেটকে আটক করে এবং থানায় সংবাদ প্রদান করে। পরবর্তীতে সংবাদ দিলে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জসিম উদ্দিন দ্বয়েরর দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত আসামীকে ও উদ্ধারকৃত ০৬টি গরু নিজ হেফাজতে নেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত ০৬টি গরু জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে বাদী থানায় হাজির হয়ে আটককৃত আসামী সহ অজ্ঞাতনামা ৫/৬ জন এর বিরুদ্ধে এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-১০, তাং-০৯/০৪/২০২২খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।