আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ছাত্রদলের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় মিছিলটি নগরীর দরগাহ গেইট থেকে শুরু করে জিন্দাবাজার পয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়।  
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহমদুর রহমান বাবর, সুয়েদুল ইসলাম সুহেদ, এড.মজনুর রহমান, যুগ্ম সম্পাদক রেদওয়ান আহমদ, নজরুল ইসলাম সুমন, পলাশ চন্দ্র ধর, সেলিম আহমদ আসিফ, এড. জাবেদুর রহমান জাবেদ, সুলেমান আহমদ, জাবেদ আহমদ, রুবেল আহমদ, দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানী, গোয়াইনঘাট উপজেলার আহবায়ক সাহেদ আহমদ, সদস্য সচিব মুমিনুল হক, দক্ষিন সুরমা উপজেলার সদস্য সচিব আবু বকর ছিদ্দিক,বিয়ানীবাজার উপজেলার সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন,গোয়াইনঘাট কলেজ শাখার আহবায়ক রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আহমদ, ফাহিম আহমদ, আরেক হুসাইন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুমান আহমদ, রেজাউল কাদির রেজা,সামছুদ্দোহা, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমদ, গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সিলেট ল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জাবেদ আহমদ এম সি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হেলিম আহমদ সাগর, সহ দপ্তর সম্পাদক জব্বার আহমদ কামরান, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম, ৯নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন রাহিদ, ১০নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান পারভেজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আজহারুল ইসলাম খান সামি, সহ গনসংযোগ বিষয়ক সম্পাদক শরীফ আহমদ, সহ মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সদস্য, নাঈম আহমেদ নুরুল আমিন জয়, তানভীর আহমদ, মোরাদ আহমদ, সবুজ হাসান ইকবাল সহ অসংখ্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আলতাফ হোসেন সুমন বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত নেতৃবৃন্দের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরচিত স্বদেশ প্রত্যাবর্তন, সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়সহ বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরো জোরদার ও বেগবান হবে।