রাবেয়া সুলতানা ,( বগুড়া) প্রতিনিধি : বসতবাড়ির ভিতর অভিনব কায়দায় ফুল বাগানের সাথে গাঁজা চাষ করার সময় তাজা গাঁজার গাছসহ শহিদুল ইসলাম (৪২) নামের এক গাঁজাচাষ করায় গ্রেফতার করেছে মাদকদ্রব্য
নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। ১২ জুন রোববার সকাল ৭ টায় আদমদীঘির সান্তাহার পশ্চিম লকু সিভিল কলোনী শহিদুল ইসলামের বাসা থেকে গাঁজাগাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত গাঁজাচাষী শহিদুল ইসলাম সান্তাহার পশ্চিম লকু সিভিল কলোনীর আব্দুর রাজ্জাকের ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের উপ পরিদর্শক শামিমা আক্তার বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক লুৎফর রহমান জানান, আদমদীঘির সান্তাহার পশ্চিম লকু সিভিল কলোনীর বাসিন্দা শহিদুল ইসলাম তার ইটের ঘেরা বসতবাড়ির আঙ্গিনায় ফুলবাগানের সাথে অভিনব কায়দায় গাঁজাচাষ করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত রোববার সকালে সঙ্গীয় লোকবলসহ ওই বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি জীবন্ত গাঁজা গাছসহ শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত গাঁজা চাষ করে আসছিল বলে তিনি জানান। ওসি জালাল উদ্দীন মামলা দায়ের বিষয় নিশ্চিত করেন বলেন। এ বিষয়ে আদমদীঘি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর বিশেষ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যার নাম্বার–১০/ তারিখ ঃ১২/০৬/২০২২ ইং








