আজ-  ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

মৌলভীবাজার মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু-চালক আটক


স্টাফ রিপোর্টারঃ সৈয়দ সুয়েব আলী সুমন
মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের হোসেনপুর এলাকায় মটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ নামের এক কৃষক নিহত হয়েছেন।

এ ঘটনায় উত্তেজিত জনতা মোটর সাইকেল চালক আনকার মিয়াকে আহতাবস্থায় আটক করে পুলিশে সোপোর্দ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ১৫ জুন রাত ৯টার দিকে মটর সাইকেল চালক আনকার বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর সময় সাইকেলের ধাক্কায় কৃষক আব্দুল হামিদ গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনায় আহত মোটর সাইকেল চালক আনকার মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইকেলে আরও ২জন আরোহী ছিলেন।
মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এস আই) সৈয়দ বশির আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহতের পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।