আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

প্রেস বিজ্ঞপ্তিনওগাঁয় র‍্যাব- ৫ ক্যাম্পের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি ঃ র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃআমিনুল ইসলাম এর নেতৃত্বে ২৮ জুলাই ২০২২ ইং তারিখ ২১.১৫ ঘটিকার সময় নওগাঁ জেলার সদর থানাধীন দয়ালের মোড় এলাকা হতে অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট-২৭৯০ পিস সহ কুখ্যাত মাদক সম্রাট মোঃ এমদাদুল হক (৩০), পিতা-মোঃ এনামুল হোসেন, মাতা-মোছাঃ রেনুকা বেগম, সাং-শিবরামপুর, থানা-মহাদেবপুর, জেলা- নওগাঁ কে হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত মাদক সম্রাট দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক কৌশলে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক এবং মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।