আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

 রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুলাই শুক্রবার বেলা ১১টায় উপজেলা উপজেলা সভাকক্ষে সমাপনি সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার শ্রাবনী রায়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল, সান্তাহার প্লাবন ভুমির উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য উৎপাদকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক মিহির কুমার সরকার, মৎস্য হ্যাচারী মালিক জাহানুর তালুকদার, সেন্টু সরদার, মৎস্য সম্প্রসারন প্রতিনিধি মাহফুজুর রহমান প্রমূখ। সমাপনী সভায় এবারের জাতীয় মৎস্য সপ্তাহে বগুড়া জেলার নির্বাচিত শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারী সমিতিকে পুরস্কৃত করাসহ উপজেলায় মৎস্য রেনু, পোনা মাছ ও মাছ বাজারজাত করনে বিশেষ অবদান রাখায় কয়েক জন মৎস্যজীবিকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।