আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় শিশু সুরক্ষা নিশ্চিতে উপজেলা ভিত্তিক র‍্যালী-আলোচনা সভা

শিমুল  হাসান, (নওগাঁ) প্রতিনিধি : “আমি সমাজকর্মী, পরিবার ও শিশুর সুরক্ষায় সবসময় রয়েছি আমি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁ রাণীনগরে উপজেলা ভিত্তিক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনের শুরুতেই একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান স্থান পদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রকৌশলী শাহ মো. শহীদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ইমাম, আলেমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।