মোঃ আব্দুল্লাহ
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা কতৃক আয়োজিত মাসব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে সমাপনী অনুষ্ঠান এবং আলিম পরিক্ষার্থী ২০২২ এর সফলতা কামনায় আলহাজ্ব মুহিবুর রহমান তরফদার এর সভাপতিত্বে এক আলোচনা সভা মীলাদ ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা আওয়ামিলীগের সভাপতি নেছার আহমদ এম.পি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ এর চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সহ-সভাপতিত্ব করেন অধ্যক্ষ মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা মুফতি মাও: মোঃ শামছুল ইসলাম।








