আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস পালিত হয়। এ উপলক্ষে শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা সংবিধানের উপর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.রফিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, আনন্দ মোহন সিংহ, জয়নাল আবেদীন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানঁ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূইয়া, সরকারি গণমহাবিদ্যালয়ের প্রভাষক হামিদা বেগম, প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, পদ্ম মোহন সিংহ, শিক্ষক মোঃ আলাউদ্দিন, মনজুর আহমেদ আজাদ মান্না, মো. আজিজুর রহমান, সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ প্রমুখ।