আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও সমবায় ঋণের চেক বিতরন।


মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারে “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য আয়োজন নিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
গতকাল (৫ নভেম্ব¢র) শনিবার দুপুরে জেলা প্রশাসন,জেলা জেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও সমবায় ঋণের চেক বিতরন অনুষ্ঠান এম,সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন,জেলা জেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে জাতীয় সমবায় দিবসে উপলক্ষ্যে জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ সচিব (আইসিটি ও শিক্ষ) জাহিদ আকতারের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম,সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে শেষ ।
আলোচনা সভার আগে এম,সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ সচিব (আইসিটি ও শিক্ষ) জাহিদ আকতারের সভাপতিত্বে ও জেলা শিশু বিষযক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চন্দন দত্ত। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহ্রু রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মোহাম্মদ মহসীন, সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন,আ্ঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মোলভীবাজারের অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ।
মৌলভীবাজার সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ান মাসুকুর রহমান,মো: মাসুকুর রহমান,আকিকুল হোসেন,অবিনাশ বিশ্বাস,রিংকু চক্রবর্তী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত সমবাযীদের মধ্যে সমবায় ঋণের চেক বিতরন করা হয়।
ছবি ৩টি।
ক্যাপশন ১। মৌলভীবাজারে ৫১তম জাতীয় সমবায় দিবসের র‌্যালী ।
ক্যাপশন ২। মৌলভীবাজারে ৫১তম জাতীয় সমবায় দিবসের প্রধান অতিথি হিসেবে সমবায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।