আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহার রেলওয়ে পুলিশের সহয়তার সহোদর উদ্ধার

রাবেয়া সুলতানা  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশের সহযোগিতায় ঢাকা থেকে হারিয়ে যাওয়া সহোদর ভাইকে জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।জানা গেছে, গত রবিবার ঢাকার মুকদা থানার মানিক নগর থেকে হারিয়ে যাওয়া সহোদরকে গত রবিবার জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে  উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে এসে তাদেরকে থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেক্সের ইনচার্জের নিকট বুঝিয়ে দেওয়া হয়। শিশুদের কে জিজ্ঞাসাবাদে তাদের পরিবারের ঠিকানা সংগ্রহ করে নারী, শিশু হেল্প ডেক্সের ইনচার্জ শিশুদের পরিবারের সহিত যোগাযোগ করলে তাদের আপন বড়ো ভাই মোহাম্মদ ইবনে ইসায়েত সাফি আজ ০৭  নভেম্বর রোজ সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় আসলে তার নিকট সহোদরকে বুঝে দেওয়া হয়। উদ্ধারকৃত সহোদর হলো ঢাকা জেলার মুগদা থানার ৫৯/২/১/এ পূর্ব মানিক নগর ওয়াসা রোডের মাসুম-মরিয়ম দম্পতির দুই ছেলে মোঃ আব্দুল্লাহ মাহিন ও মোঃ আব্দুল্লাহ নোহা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেন বলেন, জয়পুরহাট স্টেশন থেকে উদ্ধার করে সহোদরকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের মাধ্যম আজ সকালে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।