আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে নবনির্মিত বন বিট অফিস ও ওয়াচার সেড এর উদ্বোধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেট বন বিভাগের আওতাধীন রাজকান্দি বন রেঞ্জের নবনির্মিত আদমপুর বন বিট অফিস ও ওয়াচার সেড উদ্বোধন করেছেন প্রধান বন সংরক্ষক। জলবায়ু পরিবর্তন ও বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পূনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গত বুধবার (৯ নভেম্বর) দুপুর ২টায় প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে আদমপুর বন বিট অফিস ও প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ওয়াচার সেড এর উদ্বোধন করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্টানে সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিক, সহকারী বন সংরক্ষক (রেঞ্জ কর্মকর্তা-রাজকান্দি রেঞ্জ) মো. নাজমুল আলম, আদমপুর বন বিট এলাকার উপকারভোগীসহ স্থানীয় বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিট অফিস ও ওয়াচার সেড উদ্বোধন শেষে অনুষ্টানের প্রধান অতিথি প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বিট অফিসের আঙ্গিনায় “গোলাপজাম” গাছের চারা রোপন করেন। পরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়।
এছাড়া প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সুফল এবং জলবায়ু পরিবর্তন ও বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পূনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নার্সারী এবং ২০১৯-২০ সাল হতে ২০২১-২২ সালের রোপিত বিভিন্ন বন বাগান এলাকা পরিদর্শন করেন।