আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত


অবিলম্বে আল্লামা মামুনুল হককে নিঃশর্ত মুক্তি দিন:
 মাওলানা রেজাউল করিম জালালী

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার কর্মী সমাবেশ মঙ্গলবার (১৫ নভেম্বর) নগরীর শহীদ সুলেমান হলে দু’ পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, ২য় পর্বে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান ও মহানগর সহ-সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা আহমদ আজাদ এবং জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেন, অন্যায় ও অবিচারে সয়লাব হয়ে গেছে দেশ। মানুষ তার মৌলিক অধিকার পাচ্ছে না। সর্বত্র জুলুমের মাত্রা ক্রমেই বেড়ে চলছে। বিচারহীনতা ও অধিকারহারা মানুষের আর্তনাদ কেউ শুনছে না। তাই সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। তিনি আরো বলেন আমাদের দলের মহাসচিব মাওলানা মামুনুল হককে সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন থেকে কারাগারে বন্দী করে রেখেছে এই জালিম সরকার। মাওলানা মামুনুল হককে অবিলম্বে মুক্তি না দিলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
প্রধান বক্তার বক্তব্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, চাল, ডাল, তেল, গ্যাসের  অস্বভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। এমতাবস্থায় দেশের মানুষের জীবন ধারণ করতে তীব্র কষ্ট হচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে। তাই অবিলম্বে বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতায় ভিতরে রাখতে হবে। সরকার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না।