গত ১৬/১১/২০২২খ্রিঃ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় এয়ারপোর্ট থানা হইতে দুরত্ব অনুমান ০৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে অত্র থানাধীন মালনীছড়া চা-বাগানের ৪নং গেইটের সামনে আম্বরখানা টু এয়ারপোর্ট গামী আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তায় উপর ঢাকা মেট্রো-ঠ-১৩-০৩৫৭ TOYOTA কালো রংয়ের ডাবল কেবিন পিকআপ এবং ঢাকা মেট্রো-গ-১৩-৪০৬৪ CAR (SALOON) TOYOTA.M সিলভার কালার গাড়ীর মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। দূর্ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষণিক উক্ত এলাকায় টহলরত রাত্রিকালীন সিয়েরা-৩৩ টহল ডিউটিতে নিয়োজিত এএসআই(নিঃ)/ দিলীপ কুমার চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ পাঠানো হয়। উক্ত এএসআই(নিঃ)/ দিলীপ কুমার চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া জানতে পারেন যে, বর্ণিত গাড়ী ০২টি মুখোমুখী সংঘর্ষ হইয়াছে। দূর্ঘটনায় আহত ভিকটিমদের চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হইয়াছে। দূর্ঘটনায় কবলিত দুইটি গাড়ীর কোন মালিকানা না থাকায় রেকারের মাধ্যমে গাড়ী দুইটি থানা রাখা হইয়াছে। ভিকটিমের নাম রুহুল আমি (তারেক), পিতা-উস্তার আলী, সাং-মুরেড়গাঁও, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট বলিয়া জানা যায়। ভিকটিম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
বিষয়টি নিশ্চিত করেছেন এএসআই(নিঃ)/ সামসুল আলম, ডিউটি অফিসার, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট।









