আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক (ইয়াবা ট্যাবলেট) উদ্ধারঃ-

গত ১৭/১১/২০২২খ্রি: তারিখ অনুমান ২৩.২০ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হইয়া সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয় ও অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/সুমন চক্রবর্তী এর নেতৃত্বে কং/১১৫০ আব্দুল হাই, কং/১৫৫৭ সামছুল সহ দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন ফুলকলি নামক দোকানের সামনে ফাঁকা জায়গার উপর হইতে ১। মোঃ জাহেদ হোসেন (২৮), পিতা-মৃত ইব্রাহিম আলী, সাং-অর্জনপুর, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার’কে আটক করেন। তল্লাশীকালে ধৃত আসামী মো: জাহেদ হোসেন (২৮) এর পরিহিত লুঙ্গীর কোমড়ের ডানদিকের ভাঁজ হইতে তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের সামনে একটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ১৭/১১/২০২২খ্রিঃ তারিখ ২৩.৪০ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পর্যাপ্ত বিদ্যুতের আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৮, তাং-১৮/১১/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু  করত: পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামী মো: জাহেদ হোসেন (২৮) কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।