আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা

রাজনগরে বাসর ঘরে যৌতুকের দাবীতে নববধুর হলো না বাসরঃ অবশেষে বর হাজতে

মৌলভীবাজার প্রতিনিধিঃ রাজনগর উপজেলার মেদেনী মহল গ্রামে নববধুর ঠাঁই হলো না স্বামীর বাড়ি। দীর্ঘ দিনের প্রেম করে বাসর করার স্বপ্ন যৌতুকের দাবীতে ভেঙ্গে গেল মুহূর্তেই। বাসর রাতেই দুজনের বিচ্ছেদ হয়ে গেল। সকল স্বপ্ন আল্লাদ বিলীন হয়ে নববধুর ঠাঁই হলো বাপের বাড়ি। এব্যাপারে স্বামী স্ত্রী উভয়ে পাল্টা পাল্টি অভিযোগ করেছেন রাজনগর থানায়। অভিযোগে জানযায়, উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের রেখাত আলীর ছেলে বাহরাইন প্রবাসী ছমির হোসেন(৩৭) সাথে বিয়ে হয় সৌদী আরব প্রবাসী সুমা আক্তার(২২) এর সাথে। গত ৬ নভেম্বর সিলেট মদিনা মার্কেটের চিলি রেস্টুরেন্টে বিয়ের অনুষ্টান সম্পন্ন হয়। সুমা আক্তার সিলেট জেলার জালালাবাদ থানার কালীবাড়ি, মদিনা মর্কেটের বাসিন্ধা।  বিবাহের রাত্রে সাড়ে নয়টায় ছমির হোসেন বাসর ঘরে প্রবেশ করে যৌতুকের টাকা দাবী করে। সুমা আক্তার টাকা পরে এনে দেওয়ার কথা বললে ছমির হোসেন ক্ষিপ্ত হয়ে তার পিতার দেওয়া ৮ ভরি স্বর্ণ আলংন্কার খোলে নেয়। এসময় ছমির আলীর পিতা রেখাত আলী, তার পরিবারের লোক মনির হোসেন, আবীর মিয়া,এংরেজ আলী, মা কছিরুন বিবি তাকে যৌতুকের জন্য মারধোর করেন। পরদিন স্থানীয় মেম্বার আসাদুর রহমান আজিজ বিচারে দেখে দেবেন বলে তাকে তার সাথে আসা লোকজন সহ সিলেট পাঠিয়ে দেন। ছমির হোসেনের ভাই মনির মিয়া বলেন, তার ভাই বাহরাইন দেশে থাকাকালীন সুমা আক্তারের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুত্র ধরে দেশে এসে বিয়ে হয়। বিয়ের দিন বাসর রাত্রে সুমা আক্তার তার ভায়ের সাথে অশালীন ব্যবহার করে। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া ঝাটি হয়। এরপর থেকে সুমা আক্তার খাওয়া দাওয়া ছেড়ে দিলে পর দিন আজিজ মেম্বার তার বাড়ির লোকজন দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। স্থানীয় আসাদুর রহমান আজিজ মেম্বার বলেন, বাসর রাত্র স্বামী স্ত্রীর মাঝে ঝগড়ার খবর পেয়ে পরদিন এসে তাকে তার পিতার বাড়ির লোক জনের নিকট বুঝিয়ে দেই। বাসর রাত্রে স্ত্রীর সাথে বিচ্ছেদের ঘটনা নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে রাজনগর থানার রেষ্ট রুমে উভয় পক্ষের মধ্যে শুক্রবার  বিকেল ৩টায় এক সমবোঝাতা বৈঠক বসে। বৈঠকে জানা যায় স্বামী ছমির হোসেন বিয়ের পরদিন স্ত্রীকে বিদায় করে দেওয়ার ২ দিন পর অন্যত্র বিয়ে করেছে। যার কারনে সে তার প্রথম স্ত্রী সুমা আক্তারকে বাড়িতে নিতে পারবে না। ২য় স্ত্রীর সাথে সমবোঝতা করে ১ম স্ত্রীকে সে নেবে বলে মতামত দেয়। প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান আজিজ এর উপর ১ম স্ত্রী সুমা আক্তারকে বাপের বাড়ি প্রেরন ও ২য় বিয়ের জান্য সম্পূর্ন দায়ী করা হলে তিনি কোন জবাব দিতে পারেননি। বিষয়টি নিয়ে চুড়ান্ত সিন্ধান্তের জন্য থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নিকট নিয়ে গেলে সুমা আক্তারের পূর্বের অভিযোগের ভিক্তিতে ছমির হোসেনকে থানা হাজতে প্রেরণ করেন। সালিশী বৈঠকে উপস্থিত ছিলেন, ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান, বর্তর্মান প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান আজিজ, ছমির আলীর পিতা রেখাত আলী, পুলিশ কর্মকর্তা এসআই ফারুক ও এসআই সুজন প্রমূখ। সুমা আক্তার তাৎক্ষনিক প্রতিক্রয়ায় বলেন, রাজনগর থানার অফিসার ইনচার্জের নিকট ন্যায় বিচার পেয়ে তিনি সন্তুষ্ট।