আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা

কমলগঞ্জে বিপুল পরিমান বিদেশি মদসহ আটক ১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমরেনগর বিমানবন্দর সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার এবং মো: আজিম আলী (১৯ ) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে শমশেরনগর বিমানবন্দর সড়কের কেছুলুটি সংলগ্ন এলাকা থেকে তাকে মদসহ আটক করা হয়। রআটক মাদক ব্যবসায়ী মো: আজিম আলী কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মো: মহরম আলীর ছেলে। এ সময় তার হেফাজত হতে বিদেশী ৫৯ বোতল বিদেশী মদ ও ৪ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে বলে পুলিশ জানানয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা জানান, শমশেরনগর বিমানবন্দর সড়কে চেকপোস্ট পরিচালনা করার সময় সিএনজিযোগে বিদেশী মদ পাচার করার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধাওয়া করলে তিনজন আসামী মাদকসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মো: আজিম আলী (১৯ ) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে এবং বিদেশী মদ ও হুইস্কিসহ ৬৩ বোতল মাদক জব্দ করে। এ সময় অপর দুই আসামী পালিয়ে যায়। অভিযানে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা, উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজী, সহকারী উপ পরিদর্শক বাবুল ও এনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।